বাসস
  ৩১ মে ২০২৬, ২১:১৫

নড়িয়ায় মানবিক সহায়তার চেক পেলেন ৩৮০ পরিবার

ছবি: বাসস

শরীয়তপুর, ৩১ মে, ২০২৬ (বাসস) : জেলার নড়িয়া উপজেলার ৩৮০ দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে মোট ৯ লাখ টাকা মানবিক সহায়তার চেক হস্তান্তর করা হয়েছে।

চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য সফিকুর রহমান কিরণ।

আজ রোববার দুপুর ২টায় নড়িয়া উপজেলা অডিটরিয়ামে রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এসব চেক হস্তান্তর করা হয়।

নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাইয়ুম খানের সভাপতিত্বে নড়িয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি লাকী দাস, নড়িয়া থানার ওসি মো. বাহার মিয়া, শরীয়তপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল আমীন রবীন, নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল মাঝী, বিএনপি নেতা মমতাজ উদ্দিনসহ নড়িয়া উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঈদ উপলক্ষে দরিদ্র মানুষগুলো আর্থিক সহায়তা পেয়ে বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।