বাসস
  ০২ মে ২০২৬, ১৫:০১

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২৩

প্রতীকী ছবি

রাজশাহী, ২ মে , ২০২৬ (বাসস) : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ২৩ জনকে আটক করা হয়েছে। 

শুক্রবার দিবাগত রাতে নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে তাদেরকে আটক করা হয়। 

আজ দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এর মধ্যে ওয়ারেন্টভুক্ত চার জন, মাদক মামলায় দুই জন ও অন্যান্য মামলায় ১৭ জন রয়েছে। 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।