বাসস
  ০২ মে ২০২৬, ১৩:৩৪
আপডেট : ০২ মে ২০২৬, ১৩:৪৬

রাজবাড়ীতে মে দিবস উদযাপিত

গতকাল শুক্রবার সকালে এক বর্ণাঢ্য রাল্যী জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। করে

রাজবাড়ী, ২ মে, ২০২৬ (বাসস) : ‘সুস্থ শ্রমিক,কর্মঠ হাত আসবে আবার নব প্রভাত’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল শুক্রবার রাজবাড়ীতে উদযাপিত হল আন্তর্জাতিক মে দিবস।

গতকাল শুক্রবার সকালে এক বর্ণাঢ্য রাল্যী জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সগড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়।

পরে মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসন এবং কল কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর, ফরিদপুরের যৌথ উদ্যোগে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক তারিফ উল হাসানের (সাধারণ) সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন। 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজবাড়ীর সিভিল সার্জন এস এম ডা. মাসুদ, পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শামসুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশিকুন্নবী তালুকদার, উপ-মহা পরিদর্শক কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর, সৌমেন বড়ুয়া, জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. শাহ আলম, নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. শাজাহান শান্তু, হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, মিলন হোসেন, এবং সেক্রেটারি মো. লালন মোল্লা, হকার্স দলের আব্দুস সাত্তার মোল্লা প্রমুখ।

শ্রমিকের গায়ের ঘামেই গড়ে ওঠে সুন্দর আবাস শ্রমিকদের দাবীর প্রেক্ষিতে, জেলা প্রশাসক বলেন, শ্রমঘণ্টা বেশি দেবার জন্য মালিকরা অনৈতিক অতিরিক্ত চাপ দিলে আমাদের জানালে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। 

তিনি বলেন, শ্রমিকরা নিরাপদ পরিবেশে সুস্থ্যতা সহকারে নির্দিষ্ট মুজুরির মাধ্যমে কাজ করবে এটাই মে দিবসের দাবি।

শ্রমিকদের মুজরি নিয়ে টালবাহানা করলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো। শ্রমিকদের জন্য ওএমএস চালুর  দাবি জানান।

শ্রমিকদের নূন্যতম মুজুরী এবং যেকোনো দুর্ঘটনায় শ্রমিকদের চিকিৎসা সহায়তা দাবি জানান।