বাসস
  ০২ মে ২০২৬, ১২:২৫

হবিগঞ্জে মে দিবসের আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যা 

এই অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হুইপ আলহাজ্ব জিকে গউছ।।ছবি: বাসস

হবিগঞ্জ, ২ মে, ২০২৬ ( বাসস) : মহান মে দিবস উপলক্ষে হবিগঞ্জে জেলা দোকান কর্মচারী-শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাত ১০টায় হবিগঞ্জ শহরের বগলা বাজার এলাকায় এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হুইপ আলহাজ্ব জিকে গউছ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার তারেক মাহমুদ, হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি শামছুল হুদা, হবিগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, জেলা শ্রমিক দলের আহ্বায়ক ইসলাম তরফদার তনু, হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি মো. শামসু মিয়া, হবিগঞ্জ দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা ফজলুর রহমান লেবুসহ বিভিন্ন শ্রেণিী-পেশার লোকজন।

পরে রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।