বাসস
  ০৫ এপ্রিল ২০২৬, ১৭:১৬

রাঙ্গামাটিতে কৃষি কার্ডের মাধ্যমে ডিজেল বিক্রি 

ছবি: বাসস

রাঙ্গামাটি, ৫ এপ্রিল ২০২৬ (বাসস): জেলার আজ কৃষকদের ভোগান্তি ও কৃষি কাজ সচল রাখার লক্ষ্যে কৃষি কার্ডের মাধ্যমে ডিজেল বিক্রি শুরু হয়েছে। আজ রোববার সকাল থেকে জেলা শহরের চারটি পাম্পের মধ্যে তিনটিতে রুটিন অনুযায়ী ডিজেল দেয়া হচ্ছে।

ফিলিং স্টেশনের ট্যাগ অফিসার কৃষি বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক অরুন চন্দ্র রায় জানান, কৃষি কার্ড ব্যবস্থা চালু হওয়ায় সঠিক কৃষকদের বাছাই করা সহজ হয়েছে এবং এই কৃষি কার্ড দেখে কৃষকদের ডিজেল দেয়া হচ্ছে। বোরো চাষাবাদ যাতে ব্যাহত না হয় সেটি গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি জানান, স্থানীয় প্রশাসন রুটিন সিস্টেমের মাধ্যমে সপ্তাহে তিনদিন ডিজেল ও তিনদিন অকটেন দেয়ার নিয়ম চালু করেছে। এতে পাম্পগুলোতে শৃঙ্খলা ফিরেছে।