বাসস
  ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:২৮

শনিবার হবিগঞ্জে আসছেন জামায়াতে আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

হবিগঞ্জ, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান আগামী শনিবার হবিগঞ্জে আসছেন।

স্থানীয় নিউফিল্ড মাঠে সকাল সাড়ে ৮টায় তিনি নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন। তথ্য জানিয়েছেন হবিগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী।

আজ বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে শফিকুর রহমানের সফরের বিষয়টি গণমাধ্যমে অবহিত করেন জেলা জামায়াত আমির।

সংবাদ সম্মেলনে জেলা আমির বলেন, কেন্দ্রীয় আমিরের সঙ্গে ১১ দলীয় জোটের শীর্ষনেতৃবৃন্দ ও হবিগঞ্জের ৪টি আসনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নজরুল ইসলাম, এডভোকেট জমিলুন্নবী চৌধুরী উজ্জ্বলসহ জেলা জামায়াতের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।