শিরোনাম

রংপুর, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যার দিকে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রচারের দায়ে একটি পরিবেশক প্রতিষ্ঠানকে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ (অধ্যাদেশ-২০২৫ সংশোধিত) এর আওতায় পনের হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া একই অভিযানে একটি মিষ্টি কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের প্রমাণ পাওয়া গেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী সংশ্লিষ্ট কারখানাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিক জামান। এ সময় তিনি জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান এবং সংশ্লিষ্ট সকলকে আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।