বাসস
  ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৫৮

রাজবাড়ীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের  প্রশিক্ষণ 

জেলায় ভোটগ্রহণ কর্মকর্তাদের  প্রশিক্ষণ  । ছবি: বাসস

রাজবাড়ী, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার সদর উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে ৫ দিনব্যাপী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কেন্দ্র করে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হয়েছে।

আজ মঙ্গলবার সকালে রাজবাড়ী  সরকারি আদর্শ  মহিলা কলেজে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ রিজভী আহমেদ, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলার পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ, ডা. শেখ মো. সোহেল খান জেলা নির্বাচন কর্মকর্তা শেখ  মো. জালাল উদ্দিন এবং সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা  মো. সহিদুর রহমান, প্রমুখ।

এ সময় প্রধান অতিথি  বলেন,  সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আমরা গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে চাই। নির্বাচনী প্রশিক্ষণের মাধ্যমে ভোটগ্রহণ কর্মকর্তারা তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সক্ষম হবেন বলে আশাবাদী।

জেলা পুলিশ সুপার বলেন,  আমারা  ভয়ভীতি কে উপেক্ষা করে  সুস্থতার সঙ্গে  নির্বাচনের  দায়িত্ব পালন করবো, তবে আপনাকে স্মরণ রাখতে হবে, দেশের স্বার্থে এ পবিত্র কার্যক্রমে  দায়িত্বে অবহেলার  কোন কাজ করা যাবেনা। যে কোন পরিস্থিতিতে দায়িত্ব পালনে  আইন শৃংখলা বাহিনীর আপনার সাহায্যের জন্য পাশে থাকবে।

প্রশিক্ষণে  ২২২১  প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার,ও পোলিং অফিসার অংশ গ্রহণ করে।

প্রশিক্ষণে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ ভোট গ্রহণের অন্যান্য উপকরণ পরিবহন, ভোট কেন্দ্রের বিন্যাস, কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা, দুইটি ব্যালটের ব্যবহার, ফলাফল প্রস্তুত ইত্যাদি বিষয় ভিত্তিক সেশন পরিচালনা করা হবে।