বাসস
  ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:২৪

মৃদুভূমিকম্পে কাপলো দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শেষ জেলা সাতক্ষীরা

ছবি: বাসস

সাতক্ষীরা, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : মৃদুভূমিকম্পে কাপলো দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শেষ জেলা সাতক্ষীরা।

সাতক্ষীরার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী উপজেলা কলারোয়ায় আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

স্থানীয়রা জানান, ভোর ৪টার দিকে হঠাৎ বাসার ভেতর কেঁপে ওঠে। পরে বিষয়টি বুঝতে পারেন এটি ভূমিকম্প। 

ঘরবাড়ি কেঁপে ওঠায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোথাও কোন ক্ষয়ক্ষতির খবর পাওয় যায়নি।
সাতক্ষীরা জেলা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। আর এর উৎপত্তিস্থল সাতক্ষীরার কলারোয়ায়। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১। 

যা ‘মৃদু’ শ্রেণির ভূমিকম্প হিসেবে বিবেচিত। ভূমিকম্পটির ভৌগোলিক অবস্থান ছিল ২২.৮৪ উত্তর অক্ষাংশ এবং ৮৯.০১ পূর্ব দ্রাঘিমাংশ। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) এ তথ্য জানিয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা আবহাওয়া অফিসের এই ভারপ্রাপ্ত কর্মকর্তা।