শিরোনাম

সাতক্ষীরা, ১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : সাতক্ষীরার তালায় ইঞ্জিন ভ্যান ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক মীর মাহফুজুর রহমান মুন্না নিহত হয়েছেন।
গতকাল শনিবার রাত ৯টার দিকে উপজেলার জাতপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মীর মাহফুজুর রহমান মুন্না (৪০) তালা সদরের মীর মুজিবুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মীর মুন্না একটি কোম্পানির ইঞ্জিন ভ্যানে করে মালামাল সরবরাহের কাজ করতেন। রাতে তিনি কোম্পানির মালামাল নিয়ে আঠারো মাইলের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে জাতপুর বাজার সংলগ্ন সড়কের পাশে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালক মুন্না গাড়ির ভেতরে আটকা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।