শিরোনাম

নাটোর, ১ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক আলাপচারিতা ‘ভোটালাপ’ জেলায় অনুষ্ঠিত হয়েছে।
নাটোর জেলা তথ্য অফিস গতকাল শনিবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে বড়াইগ্রাম উপজেলার আহমেদপুর বাজারে এই কর্মসূচি বাস্তবায়ন করে ।
জেলা তথ্য অফিসার মো. আব্দুল আওয়াল বলেন, জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদানের মাধ্যমে ‘কেমন সরকার চাই’-মতামতের প্রতিফলন ঘটানো সম্ভব। একইসাথে গণভোটে ভোট প্রদানের মাধ্যমে ‘কেমন বাংলাদেশ চাই’-মতামতেরও প্রতিফলন ঘটানো সম্ভব। একই দিনে দুইটি ভোট প্রদানের সুযোগ থাকছে এই নির্বাচনে।
জাতীয় নির্বাচন ও গণভোটের প্রচারণায় একই দিনে বড়াইগ্রাম উপজেলার দুইটি পৌরসভা এবং সাতটি ইউনিয়নের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে নয়টি অটোরিকশাযোগে সড়ক প্রচারণা চালানো হয়।