শিরোনাম

নীলফামারী, ৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে বিভিন্ন মেয়াদে চারটি ট্রেডের প্রশিক্ষণ শুরু হয়েছে।
গতকাল সোমবার জেলা যুব উন্নয়ন মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মো. নাইম হাসান খান।
এ সময় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মো. হাসান আলীর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রাশিদুল হক, জেলা যুব উন্নয়ন দপ্তরের উপ-সমন্বয়কারী মো. মাহবুবুল আলম, কম্পিউটার ট্রেডের প্রশিক্ষক মো. নজরুল ইসলাম প্রমুখ।
জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মো. হাসান আলী জানান, শুরু হওয়া ওই প্রশিক্ষণে পোশাক ট্রেড, কম্পিউটার, হাউজ ওয়্যারিং, রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশনিং ট্রেডসহ বিভিন্ন ট্রেডে ২৫৫ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। ধরণ অনুযায়ী এসব প্রশিক্ষণের মেয়াদ এক থেকে ছয় মাস।