বাসস
  ০৫ জানুয়ারি ২০২৬, ১৫:৫৬
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ১৫:৫৮

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শেরপুরে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। ফাইল ছবি

শেরপুর, ৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শেরপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দুপুরে নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সাবেক সদস্য ও চন্দ্রকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. মোকসেদুল হক শিবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নকলা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল।

মিলাদ মাহফিলে অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক, সাবেক ইউপি চেয়ারম্যান আহসান হাফিজ খান, চন্দ্রকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম ফরাজী, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জীবন চন্দ্র দে, জেলা কৃষকদলের সদস্য শফিকুল ইসলাম সুলতান, পৌর ছাত্রদলের আহবায়ক ছানুয়ার হোসেন অভি প্রমুখ উপস্থিত ছিলেন।