বাসস
  ০৪ জানুয়ারি ২০২৬, ১৩:৩৯

বাগেরহাটে মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

শনিবার কচুয়ায় জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় । ছবি :বাসস

বাগেরহাট, ৪ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার কচুয়ায় জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল শনিবার বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশ সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির  সভাপতি সরদার জাহিদুল ইসলাম।  
কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্যপ্রার্থী ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট- ১ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ মজিবুর রহমান, সিপিএ মো. রফিকুল ইসলাম জগলু, জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মোজাফফর রহমান আলম, সাবেক সভাপতি জেলা যুবদল ফকির তরিকুল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি সাহিদা আক্তার, সাধারণ সম্পাদক নার্গিস আক্তার, সাবেক সহসভাপতি শিরিন আক্তার। 

অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক, শেখ মো: কবির হোসেন, জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী মনোয়ারা বেগম, মহিলা দলের নেত্রী খদিজা আক্তার এলিজাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যারে নেত্রী।

সমাবেশে কচুয়া উপজেলার ৭টি ইউনিয়ন মহিলা দলের পাচ শতাধিক নেত্রী অংশ নেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন কিভাবে  সুষ্ঠু নি রপেক্ষ সুন্দর একটি নির্বাচন উপহার এবং  নির্বাচনী আচরনবিধি মেনে ধানের শীষের পক্ষে ভোট চাওয়া ও ভোটারদের স্বতস্ফূর্তভাবে কেন্দ্রে নেওয়ার কৌশল সম্পর্কে সম্যক ধারনা ও নির্দেশনা দেয়া হয়।