শিরোনাম

খুলনা,৩ জানুয়ারি, ২০২৬ (বাসস): চতুর্থ দিনের মতো আজ শনিবার খুলনা-৪ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। যাচাই বাছাই শেষে এই আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম আজমল
হোসেনের মনোনয়ন বাতিল করা হয়েছে। অন্য ৪ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আ.স.ম. জামশেদ খোন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।
যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন, ইসলামী আন্দোলনের প্রার্থী ইউনুস আহম্মেদ সেখ, বিএনপির প্রার্থী এস কে আজিজুল বারী, খেলাফত মজলিসের প্রার্থী এস এম সাখাওয়াত হোসাইন ও জামায়াতে ইসলামীর প্রার্থী মো. কবিরুল ইসলাম।