বাসস
  ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৯

নারায়ণগঞ্জে লোকনাথ আশ্রমে পূজা উপহার বিতরণ বিএনপির

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে হিন্দু সম্প্রদায়ের মাঝে পূজার উপহার বিতরণ । ছবি: বাসস

নারায়ণগঞ্জ, ২৩ সেপ্টেম্বর, ২০২৫(বাসস): শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে হিন্দু সম্প্রদায়ের মাঝে পূজা উপহার বিতরণ করা হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সোমবার এ উপহার বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট শাখাওয়াত হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। এ সময় মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।