শিরোনাম

খুলনা, ৭ এপ্রিল, ২০২৬ (বাসস) : নগরীতে বিদেশি পিস্তলসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার বিকেলে নগরীর বয়রা আজিজের মোড় হাজি ফয়েজউদ্দিন ক্রস রোড থেকে তাদের আটক করা হয়।
সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, হাজি ফয়েজউদ্দিন ক্রস রোডের বাসিন্দা হাফিজ মোল্লার ছেলে মামুন মোল্লা (৩০) এবং রায়ের মহল বড় মসজিদ এলাকার বাসিন্দা বদরুল আলমের ছেলে লাভলু আহমেদ।
তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।