বাসস
  ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:১০

সোনাইমুড়ীতে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ছবি: বাসস

নোয়াখালী, ২১ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : জেলার সোনাইমুড়ীতে বিশেষ অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ  সুবর্ণা আক্তার (২০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড আপস) মো. ইব্রাহিম আজ রোববার (২১ সেপ্টেম্বর)  সকালে এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোনাইমুড়ী পৌরসভার বাইপাস মোড়ে যাত্রীবেশে থাকা সুবর্ণা আক্তারকে ইকোনো বাস কাউন্টার থেকে আটক করা হয়।

এ সময় তার সঙ্গে থাকা কালো ও লাল রঙের দুটি লাগেজে তল্লাশি চালিয়ে মোট ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত সুবর্ণা কুমিল্লা জেলা সদরের দক্ষিণ মডেল থানার পুরান চৌয়ারা গ্রামের আব্দুল খালেকের কন্যা।

এ ঘটনায় তার বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আজ তাকে কারাগারে প্রেরণ করা হবে।