শিরোনাম

দিনাজপুর, ১১ মে, ২০২৬, (বাসস): সদর উপজেলার দাইনুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার পিস নেশা জাতীয় ট্যাবলেট ও ৫শ পিস ইনজেকশন উদ্ধার করেছে বিজিবি ১৯ ব্যাটালিয়ন।
আজ সোমবার বেলা ১১টায় দিনাজপুরের ফুলবাড়ী বিজিবির ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান প্রেরিত এক প্রেস বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।
প্রেস বার্তায় তিনি উল্লেখ করেন, আজ সোমবার ভোরে ফুলবাড়ী ২৯ বিজিবি'র অধীনস্থ সদর উপজেলার সীমান্তবর্তী দাইনুর এলাকায় বিজিবি সদস্যরা অভিযান চালায়।
এ সময় মাদক ব্যবসায়ীরা ২ হাজার পিস নেশা জাতীয় ট্যাবলেট ও ৫শ পিস ইনজেকশন ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি এসব মালামাল উদ্ধার করে নিয়ে আসে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ২ লাখ ৩৫ হাজার টাকা।
তিনি জানান, বিজিবি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনায় মাদকদ্রব্য ও চোরাই মালামাল উদ্ধার এবং আসামি আটকের কার্যক্রম অব্যাহত রেখেছে।