বাসস
  ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৯

মুকসুদপুরে বিএনপির আয়োজনে সদস্য সংগ্রহ ও পরিচিতি সভা

বিএনপি সদস্য সংগ্রহ ও পরিচিতি সভা । ছবি: বাসস

গোপালগঞ্জ, ২১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভায় বিএনপির আয়োজনে সদস্য সংগ্রহ ও পরিচিতি সভা হয়েছে।

পৌরসভার প্রভাকর্দী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শনিবার এ সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

আরও উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, মুকসুদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান লিপু, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, মুকসুদপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মিন্টু, পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাহিত্য ও প্রকাশনা সহ সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, উপজেলা বিএনপির সহ সভাপতি মুন্নু মুন্সি প্রমুখ।

দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ এ সভায় অংশ নেন।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।