বাসস
  ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৪

চান্দিনায় লিফলেট বিতরণ ও গণসংযোগ বিএনপির

বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ । ছবি: বাসস

কুমিল্লা, ২১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওনের নেতৃত্বে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়েছে।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শনিবার এতবারপুর ইউনিয়নে এ কর্মসূচি পালিত হয়।

এ সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ ছাড়াও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।