বাসস
  ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৬

দুর্গাপূজা উপলক্ষে শ্রীনগরের মন্দিরে উপহার সামগ্রী বিতরণ মহিলা দলের

বাঘড়া বাসুদেব মন্দিরে দুর্গাপূজা উপলক্ষে উপজেলা মহিলা দলের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ করা হয়। ছবি: বাসস

মুন্সীগঞ্জ, ২১ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া বাসুদেব মন্দিরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা মহিলা দলের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।

আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিএনপি নেতাকর্মীদের অংশগ্রহণ ও ভ্যানগার্ডের মত পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।

শ্রীনগর উপজেলা মহিলা দলের আহ্বায়ক আলবিনা রফিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা এবং সাধারণ সম্পাদক বিউটি আক্তার তৃষা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, বিএনপি নেতা নুরুজ্জামান শিকদার, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

পূজা উদযাপন কমিটি বাঘড়া ইউনিয়ন শাখার সভাপতি শ্রী বাদল সাহা ও সাধারণ সম্পাদক শ্রী রতন সাহা অতিথিদের অভ্যর্থনা জানান। 

বক্তারা জানান, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির চেতনা ধরে রাখতে সব ধর্মের মানুষকে মিলেমিশে উৎসব পালন করতে হবে।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।