বাসস
  ০৭ এপ্রিল ২০২৬, ২১:৩৪

কক্সবাজারের টেকনাফে ২৩ হাজার পিস ইয়াবা জব্দ 

ছবি : কোস্ট গার্ড

ঢাকা, ৭ এপ্রিল, ২০২৬ (বাসস) : কক্সবাজারের টেকনাফে প্রায় ১ কোটি ১৫ লাখ মূল্যের ২৩ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড।

আজ মঙ্গলবার সন্ধায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান|

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ বেলা ১১টায় কক্সবাজারের টেকনাফ থানাধীন বড়ইতলী সংলগ্ন নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ।

অভিযানে একটি সন্দেহজনক কাঠের ডিঙ্গি নৌকাকে থামার সংকেত প্রদান করলে বোটে থাকা জেলে পানিতে লাফ দিয়ে প্যারাবনে পালিয়ে যায়| পরবর্তীতে বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা মূল্যের ২৩ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়| 

আটককৃত ডিঙ্গি নৌকা ও জব্দকৃত ইয়াবার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে| 
তিনি আরো বলেন, মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে|