বাসস
  ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৪:০৫

ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

প্রতীকী ছবি

চট্টগ্রাম (উত্তর) ১১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস):জেলার ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে হাফেজ মওলানা মোহাম্মদ সানা উল্লাহ (২৮) নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ড বড়বিল গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত সানা উল্লাহ ঐ এলাকার মাওলানা মোহাম্মদ নুরুল ইসলামের ছেলে।

মৃতের স্বজনরা জানান, আজ সকালে সানা উল্লাহ পুকুরে মাছ ধরতে যান। মাছ ধরে এসে বাড়ির উঠানে মোটরের তারের সাথে জড়িয়ে তিনি বিদ্যুতায়িত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে পথিমধ্যে তিনি মারা যান।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্টে একজন মাদ্রাসা শিক্ষক মারা গেছেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।