বাসস
  ১০ মে ২০২৬, ১৭:১৪

রাঙ্গামাটিতে দু’টি ইঞ্জিন জব্ধ করেছে বিজিবি

ছবি : বাসস

রাঙ্গামাটি, ১০ মে ২০২৬ (বাসস): জেলার সীমান্তবর্তী বরকল উপজেলায় আজ পাচারকালে দু’টি ইঞ্জিন জব্ধ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ রোববার সকালে বরকল উপজেলার ছোট হরিণায় অভিযানকালে এসব ইঞ্জিন জব্ধ করে বিজিবি’র ছোট হরিণা ব্যটালিয়ন (১২ বিজিবি)। 

এ বিষয়ে বিজিবি’র ছোট হরিণা ব্যটালিয়নের (১২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল ইমরুল কায়েস মেহেদী জানান, গোপন তথ্যের ভিত্তিতে বরকল উপজেলার হরিণা বাজারের পিছনে জাঙ্গিয়াছড়া ব্রিজের উপর থেকে দু’টি ইঞ্জিন জব্ধ করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। 

তিনি জানান, সীমান্তে টহল জোরদারের পাশাপাশি চোরাচালান রোধ ও অপরাধ দমনে বিজিবি সবসময় সচেষ্ট রয়েছে।