শিরোনাম

শেরপুর, ১০ মে ২০২৬ (বাসস): জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন।
সভায় বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল, শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা এবং শেরপুর জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশিদ পলাশ।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা, সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন প্রমুখ।
সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জেলার পাঁচটি উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ সহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।