বাসস
  ১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৬

লালমনিরহাটের ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত । ছবি: বাসস

লালমনিরহাট, ১১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রাকচাপায় বেলাল হোসেন (৩৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার সন্ধ্যায় উপজেলার সরেওর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত বেলাল উপজেলার ব্যাঙকান্দা এলাকার আব্দুল জব্বার হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার সন্ধায় বেলাল হোসেন মোটরসাইকেলে করে সরকারের হাট থেকে পাটগ্রাম যাচ্ছিলেন। পথে বুড়িমারী গামী একটি ট্রাক সরও বাজার এলাকায় তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ বিষয়ে পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।