শিরোনাম

রাজবাড়ী, ১০ মে,২০২৬ (বাসস): জেলায় জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে এই মাসিক সভা অনুষ্ঠিত হয় ।
এতে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. এস এম মাসুদ, জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে, আর্মি ক্যাম্পের দায়িত্বে নিয়োজিত মেজর সিফাত , জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ মো. শামসুল হক, এবং এন এস আই এর সহকারী পরিচালক জিতেন্দ্র মোহন সিনহা, জেলা বিএনপির গাজী আহসান হাবীব,জেলা প্রেস ক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস, সদর হাসপাতালের উপ পরিচালক, ডা. মোহাম্মদ আবদুল হান্নান, রাজবাড়ী চেম্বার অফ কমার্সের সভাপতি এনামুল কবির প্রমুখ।
জেলা প্রশাসক সভাপতির বক্তব্যে বলেন, নোটারি পাবলিকের মাধ্যমে ভুয়া সনদ দিয়ে বাল্য বিবাহের প্রবণতা চলছে এ ব্যাপারে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স এ নীতিতে কঠোর অবস্থান নিতে হবে।
মাদক নিরাময় কেন্দ্র গুলো সত্যিকারভাবে নিরাময়ের চিকিৎসা দিচ্ছে কিনা, ডাক্তার আছে কিনা সে ব্যাপারেও খোঁজখবর নেবার নির্দেশ দেন।
স্কুলের দায়িত্বে নিয়োজিত শিক্ষকদের উদ্দেশে বলেন, বিদ্যালয়ে পড়াশুনার পরিবেশ ফিরিয়ে আনতে স্কুলের চলাকালীন সময়ে মোবাইল ফোন নিয়ে আসে কিনা সে ব্যাপারে স্কুলের শিক্ষকদেরকে খেয়াল রাখতে হবে।
সভায় উপস্থিত সদস্যদেরকে জেলার আইন শৃঙ্খলা সুন্দর রাখতে আরো সচেতন হতে আহ্বান জানান।