বাসস
  ১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৭

খাগড়াছড়িতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত 

খাগড়াছড়ি, ১১ সেপ্টেম্বর, ২০২৫(বাসস): খাগড়াছড়ি জেলা শহরের চেঙ্গি ব্রিজ এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরেকজন।

বুধবার রাত ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।  

হাসপাতাল সূত্রে জানা যায়, নিহত ব্যক্তির নাম রিঝুস চাকমা। তিনি ঘটনাস্থলেই মারা যান। আহত সিজন চাকমা (২২) পানছড়ি উপজেলার তারাবন ছড়া এলাকার বাসিন্দা। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. মঞ্জুরুল হক জানান, ঘটনাস্থলেই রিঝুস চাকমার মৃত্যু হয়েছে। আর সিজন চাকমার অবস্থা আশঙ্কাজনক।