বাসস
  ১২ সেপ্টেম্বর ২০২৬, ২০:০৩

মাগুরায় কৃষক দলের কর্মীসভা 

ছবি : বাসস

মাগুরা, ১২ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : জেলায় আজ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের দক্ষিণ মাগুরা ইউনিটের এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিকাল ৫ টায় সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের কুল্লিয়া কলেজ মাঠে আয়োজিত এ কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী।

দক্ষিণ মাগুরা ইউনিট কৃষক দলের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে এ সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের খুলনা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও মাগুরা জেলা কৃষক দলের সভাপতি রুবাইয়াত হোসেন খান।

দক্ষিণ মাগুরা ইউনিট কৃষক দলের সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের সঞ্চালনায় এ সভায় বিশেষ অতিথি ছিলেন মাগুরা জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হীরা।

সভায় বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের কৃষি ও কৃষকের অধিকার রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা তৃণমূল পর্যায়ে কৃষক দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এ কর্মীসভায় দক্ষিণ মাগুরা ইউনিটসহ বিভিন্ন এলাকার বিএনপি ও কৃষক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।