বাসস
  ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৯:২৩

দিনাজপুরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য থেরাপি সেন্টার 

ছবি : বাসস

দিনাজপুর, ১২ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : জেলায় আজ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য সাইনিং লাইফ স্কুল ও থেরাপি সেন্টার উদ্বোধন করা হয়েছে। 

আজ শনিবার বিকাল সাড়ে ৪ টায় দিনাজপুর ব্রেইন ফাউন্ডেশনের আয়োজনে বিএনএসবি চক্ষু হাসপাতাল রোড সংলগ্ন স্থানে বিশেষ চাহিদা সম্পূন্ন শিশুদের সাইনিং লাইফ স্কুল ও থেরাপি সেন্টারের উদ্বোধন করেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. শেখ মো. সাদেক আলী।

পরে উদ্বোধনী অনুষ্ঠানে ব্রেইন ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. সারোয়ার মোর্শেদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. শেখ সাদেক আলী।

ব্রেইন ফাউন্ডেশনের জেলা শাখার সাধারণ সম্পাদক মো. জামিরুল ইসলাম জুয়েলের পরিচালনায় এ অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল -এর পরিচালক ডা. জাহাঙ্গীর কবির, ড্যাব জেলা শাখার সদস্য সচিব ডা. মো. জিয়াউল হক, ব্রেইন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. শফিকুর রহমান তরুণ, জেলা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল শাহনেওয়াজ প্রমুখ।