শিরোনাম

পিরোজপুর, ৯ সেপ্টেম্বর ২০২৬ (বাসস): জেলায় আজ বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
আজ বুধবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল পিরোজপুর জেলা শাখার উদ্যোগে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন।
জেলা মহিলা দলের সভাপতি সাহিদা বেগমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রহিমা আক্তার হাসির সঞ্চালনায় এ আলোচনা সভায় জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সুলতানা জাহান মেমী, সদর উপজেলা মহিলা দলের আহ্বায়ক ফারজানা হক সহ মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র, উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় মহিলা দলের নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।