বাসস
  ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫

বাগেরহাটে মশক নিধন কর্মসূচির উদ্বোধন

ছবি : বাসস

‎বাগেরহাট, ৯ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : বাগেরহাটে ডেঙ্গু পরিস্থিতি অবনতিতে বাগেরহাট পৌরসভার উদ্যোগে প্রতিরোধমূলক কার্যক্রমের অংশ হিসেবে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয় ও বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের আশপাশে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক গোলাম মো. বাতেন এই কার্যক্রমের উদ্বোধন করেন।

‎বর্ষা মৌসুমে জমে থাকা পানিতে এডিস মশার বংশ বিস্তার বৃদ্ধি পাওয়ায় শহরের বিভিন্ন এলাকায় ডেঙ্গুর ঝুঁকি বেড়েছে। জেলার ডেঙ্গু পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাওয়ায় জনসচেতনতা বৃদ্ধি ও মশক নিয়ন্ত্রণে এই কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে বাগেরহাট পৌরসভা।

মশক নিধন কার্যক্রমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেসবাহ উদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুম, স্যানিটারি ইন্সপেক্টর মো. বাদল, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শেখ আল মামুন ও যুবদল নেতা সরদার জসীমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বাগেরহাটকে ডেঙ্গুমুক্ত রাখতে জন সচেতনতা বৃদ্ধিসহ সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।