শিরোনাম
নীলফামারী, ৮ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): জেলার সৈয়দপুরে আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে এ অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ক্লাব।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার। বিশেষ অতিথির বক্তৃতা দেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহ্ আলম।
এআইএস বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো. রাকিবুল ইসলামের সভাপতিত্বে মূল বক্তা হিসেবে বক্তৃতা দেন উন্নয়ন সংস্থা ব্র্যাকের আভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের ব্যবস্থাপক শারমিন আক্তার মিতু।
অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. শামীম রেজা, রেজিস্ট্রার কর্নেল (অব.) মো. চৌধুরী সাইফ উদ্দিন কাওসার, পরীক্ষা নিয়ন্ত্রক লেফটেন্যান্ট কর্নেল (অব.) সৈয়দ সালাহউদ্দিন নয়ন প্রমুখ।
বক্তারা শিক্ষার্থীদের পেশাগত জীবনে সফলতার জন্য প্রয়োজনীয় দক্ষতা, কর্মক্ষেত্রের সুযোগ, ক্যারিয়ার পরিকল্পনা এবং একাডেমিক শিক্ষার পাশাপাশি পেশাগত দক্ষতা অর্জনের গুরুত্ব তুলে ধরেণ।
শেষে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। পরে সেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এর আগে গত রোববার বিশ্ববিদ্যালয় ক্যম্পাসে ৫৫ জন নবীন শিক্ষার্থী একটি করে বৃক্ষের চারা রোপণ করেন।