বাসস
  ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৬

জনসেবা নিশ্চিতকরণ ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান গাইবান্ধার ডিসির

ছবি: বাসস

গাইবান্ধা, ৮ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): জেলার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কার্যক্রম, চলমান উন্নয়ন কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় সভায় আলোচনা করা হয়।

সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশীদ ইরাম খান এবং গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান গোবিন্দগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবা নিশ্চিতকরণ ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। 

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।