বাসস
  ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৮

বরগুনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ছবি : বাসস

বরগুনা, ১ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বর্নাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্যদিয়ে বরগুনায় পালিত হয়েছে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।

আজ মঙ্গলবার সকালে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন ও জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বেলা সাড়ে ১১ টায় সদর সড়কের বিএনপি কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা বিএনপির আহ্বায়ক মো.নজরুল ইসলাম মোল্লা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো.ফজলুল হক মাস্টার, সদস্য সচিব এস এম হুমায়ুন হাসান শাহিন।

 এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।