শিরোনাম

সুনামগঞ্জ, ২৮ আগস্ট ২০২৬ (বাসস) : জেলায় আজ পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানকালে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে অবৈধভাবে আনা তিনহাজার ৮৫০ কেজি ভারতীয় ফুচকা ও একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরিফ শেখ (৩৪) ও জিহাদ ফাকির (৩৪) নামের দুইব্যক্তিকে আটক করেছে ডিবি পুলিশ।
আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে জেলার বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ বাজার এলাকায় বিশ্বম্ভরপুর-সুনামগঞ্জ সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা ১১০টি প্লাস্টিকের বস্তায় মোট তিনহাজার ৮৫০ কেজি ভারতীয় ফুচকা এবং সেগুলো পরিবহনের কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
এ ঘটনায় আরিফ শেখ ও জিহাদ ফাকির নামের দুইব্যক্তিকে আটক করা হয়।আটককৃতরা ফরিদপুর জেলার সদর উপজেলার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহমদ উল্যা ভূঁইয়া জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।