বাসস
  ২৭ আগস্ট ২০২৬, ২০:৫১

নাটোরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত

ছবি: বাসস

নাটোর, ২৭ আগস্ট, ২০২৬ (বাসস): নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে জেলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালন করা হয়েছে।

আজ বিকেল সাড়ে চারটায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার।

আলোচনায় জেলা প্রশাসক বলেন, মহান কবির জীবনাদর্শ, সাহিত্যকর্ম ও দেশপ্রেমের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। এই লক্ষ্যে সারা বছর ধরে নজরুল বর্ষে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। আমরা নজরুল চর্চার মধ্য দিয়ে অস্থির সময়কে অতিক্রম করে যেতে চাই।

জেলা কালচারাল অফিসার মো. শাহাদত হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আসমা খাতুন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জান্নাতআরা ফেরদৌস।

অনুষ্ঠানে শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের শিল্পিরা কবির গান, কবিতা ও নৃত্য পরিবেশন করেন।