শিরোনাম

যশোর, ২০ আগস্ট, ২০২৬ (বাসস): জেলার ভারত সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ১২ লাখ ৭৯ হাজার ৯০০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বৃহস্পতিবার যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বিশেষ টহলদল, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, জব্দকৃত মালামালের মধ্যে ৮১টি শাড়ি, পাঁচটি শাল চাদর, দেড় কেজি জিরা, ৪১ কেজি ফুসকা, ১৮ হাজার চারটি ওষুধ, ৮৪০টি চকলেট এবং ৬৩৮টি কসমেটিক্স সামগ্রী রয়েছে।