শিরোনাম

ফেনী, ১৯ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০৮ কেজি পলিথিন জব্দ ও ৩ ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার দুপুরে ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা আক্তার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে পরিবেশের জন্য ক্ষতিকর বিক্রয় নিষিদ্ধ পলিথিন বন্ধে সদর উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা আক্তারের নেতৃত্বে শহরের বড় বাজারে অভিযান পরিচালানা করা হয়।
এ সময় মেসার্স জাহিন স্টোর থেকে ৪৩ কেজি পলিথিন জব্দ ও ৫ হাজার টাকা জরিমানা, মেসার্স মদিনা স্টোর থেকে ৩২৫ কেজি পলিথিন জব্দ ১০ হাজার টাকা, মো. নাসিম খানের দোকান থেকে ১৪০ কেজি পলিথিন ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট গোলাম বাশির আহমেদ, পরিদর্শক শাওন শওকতসহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তরের সিনিয়র ক্যামিস্ট গোলাম বশির আহমেদ জানান, পরিবেশ রক্ষায় জেলা প্রশাসনের সহযোগিতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।