বাসস
  ১৭ আগস্ট ২০২৬, ২১:৫১

রাঙামাটিতে পুলিশের অভিযানে মাদকসেবীসহ ১৬ জন আটক

রাঙামাটি, ১৭ আগস্ট, ২০২৬ (বাসস): জেলায় পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবীসহ ১৬ জনকে আটক করা হয়েছে।

আজ সোমবার রাঙামাটি শহরের রিজার্ভ বাজার, শহীদ মিনার, মাঝের বস্তি ও তবলছড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয় বলে বাসসকে জানিয়েছেন রাঙামাটি কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীন।

অভিযানে মাদক সেবনের অভিযোগে মোর্শেদ আলম (২৮), নুর হোসেন (২১), এনামুল কবির (২৮), জয় চন্দ্র (২৯), নাহিদ হাসান সজিব প্রধান (২৯), সোহেল ওরফে কালা (৪৩), মোমিন উদ্দিন ওরফে মুন্না (৩২), ওমর ফারুক (৪৩), সাইদুল ইসলাম (৪০), মেহেদী (৩০) ও সাগরকে (২৮) আটক করা হয়।

এছাড়া মাদক সেবন ও মাদকসহ ডিএসবি কলোনি, মাঝের বস্তি এলাকা থেকে সালাম (২৫), অর্নব ত্রিপুরা (২৯) ও অজয় ত্রিপুরাকে (২৪) আটক করে পুলিশ।

অন্যদিকে, ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে মো. আমজাদ হোসেন (২৭) ও শ্যামলা দাশকে (১৯) গ্রেফতার করা হয়।

রাঙামাটি কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীন আরও জানান, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে বিধি মোতাবেক তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।  

মাদকবিরোধী অভিযান ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।