বাসস
  ১৭ আগস্ট ২০২৬, ২১:১০

শেরপুরে কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক 

ছবি : বাসস

শেরপুর, ১৭ আগস্ট ২০২৬ (বাসস): জেলা কারাগার পরিদর্শন করেছেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। 

আজ সোমবার দুপুরে জেলা কারাগার পরিদর্শনকালে জেলা প্রশাসক কারাবন্দীদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।

এ সময় তিনি কারাগারের সার্বিক ব্যবস্থাপনা, বন্দিদের আবাসন, খাদ্য ও চিকিৎসাসেবাসহ বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। এরপর জেলা প্রশাসক কারাগারের পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা ও বন্দিদের সুযোগ-সুবিধার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

জেলা প্রশাসক কারাগারের শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি বন্দিদের মানবিক ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও তিনি কারাগারের বাইরে আগত বন্দীদের আত্মীয়দের সাথে কথা বলেন। 

পরিদর্শনকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস, জেলা কারাগারের সুপার শাহ রফিকুল ইসলাম, জেলার আব্দুস সেলিম সহ জেলা প্রশাসন ও জেলা কারাগারের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।