শিরোনাম

মুন্সীগঞ্জ, ১৭ আগস্ট ২০২৬ (বাসস): জেলায় আজ বিভিন্ন অনিয়মের দায়ে একটি বেসরকারি হাসপাতাল ও দুইটি ডায়াগনষ্টিক সেন্টারকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ সেমাবার জেলা সদরে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন্না খাতুন।
এ সময় মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. সাজেদা বেগম উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানকালে ডেঙ্গু পরীক্ষায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশী টাকা নেওয়া, ল্যাব টেকনিশিয়ান না থাকা এবং লাইসেন্স নাবায়ন না থাকায় নিপুন ডায়াগনষ্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া বেসরকারি নুরজাহান হাসপাতালে পর্যাপ্ত সংখ্যক ডিপ্লোমা নার্স না থাকা এবং প্রয়োজনীয় কাগজপত্রে ত্রুটি থাকায় ৩০ হাজার টাকা এবং এক্স-রে টেকনোলজিষ্ট না থাকা ও সনদ নবায়ন না করায় মডার্ন ডায়াগনষ্টিক সেন্টারের শাখা- ২ কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।