শিরোনাম

বান্দরবান, ১৭ আগস্ট ২০২৬ (বাসস) : জেলায় আজ সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার শিশুদের মধ্যে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপকরণ প্রদান করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস।
সমাজসেবা অধিদপ্তরের সিএসপিবি প্রকল্পের আওতায় ও ইউনিসেফের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সজীব কান্তি রুদ্র, সহকারী কমিশনার এস. এম. হাসান শাহরিয়ার, জেলায় সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মিলটন মুহুরী, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বান্দরবান সদর, লামা ও রোয়াংছড়ি উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মোট চারশ’ শিশুকে এ প্রকল্পের আওতায় ফ্যামিলি কিটস ও ডিগনিটি কিটস দেওয়া হচ্ছে। শিশুদের জন্য বিতরণকৃত বিভিন্ন সামগ্রীর মধ্যে রয়েছে কম্বল, সাবান, টুথপেস্ট, মশারি, টর্চলাইট, গামছা ও একটি ব্যাগ।