বাসস
  ১৫ আগস্ট ২০২৬, ২১:০৩

রাজবাড়ীতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল 

ছবি : বাসস

রাজবাড়ী, ১৫ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলায় আজ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সন্ধ্যায় রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. লিয়াকত আলী বাবু।

এসময় বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুস সালাম, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক গাজী আহসান হাবীব, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সহ-সভাপতি মঞ্জুরুল আলম দুলাল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান লিখন প্রমুখ।

আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।