শিরোনাম

ফেনী, ১০ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলায় আজ ফেনী পৌরসভার উদ্যোগে ১৫ দিনব্যাপী বেওয়ারিশ কুকুরের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।
আজ সোমবার সকালে পৌরসভা প্রাঙ্গণে ফেনীর জেলা প্রশাসক মনিরা হক এ টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন।
জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ফেনী পৌরসভার প্রশাসক মো. দিদারুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ২৫০-শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মো. মোবারক হোসেন দুলাল ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন।
এ সময় ফেনী পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. সামছুদ্দিন, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাকির উদ্দিন ও মেডিকেল অফিসার ডা. কৃষ্ণ পদ সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।
পৌরসভার প্রশাসক মো. দিদারুল আলম জানান, ফেনী পৌরসভায় ১৮টি ওয়ার্ডের আওতাধীন এলাকায় সাড়ে ছয়শ’র বেশি কুকুরকে বিষমুক্ত করতে এ টিকাদান কার্যক্রমে ৭ জন কর্মী ও ১ জন সুপারভাইজার কাজ করছেন।