শিরোনাম

সাতক্ষীরা, ৪ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলায় আজ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাতক্ষীরা ইউনিটের উদ্যোগে ‘জলবায়ু পরিবর্তন, আজকের পদক্ষেপ আগামী দিনের নিরাপত্তা’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১ টায় জেলা রেডক্রিসেন্ট ইউনিট চত্বর ও প্রাণসায়ের খালের পাশে এ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন রেডক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের সভাপতি এবং সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব।
এ সময় রেডক্রিসেন্ট ইউনিট চত্বরে ও প্রাণসায়ের খাল ধারে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
রেড ক্রিসেন্ট সোসাইটির সাতক্ষীরা ইউনিটের সহ-সভাপতি মাওলানা আজিজুর রহমান, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আবুল হাসান হাদি, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।