শিরোনাম

মুন্সীগঞ্জ, ৪ আগস্ট ২০২৬ (বাসস): জেলায় আজ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে শিক্ষার্থী এবং অস্বচ্ছল ব্যক্তিদের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব চেক বিতরণ করা হয।
জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জুবায়ের হোসেন, সমাজসবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আলাল উদ্দিন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪৩ জন শিক্ষার্থী প্রত্যেককে ১০ হাজার টাকা এবং তিনটি অস্বচ্ছল পরিবারের প্রতিটিকে ১০ হাজার টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়।