শিরোনাম

চাঁদপুর, ৩০ জুলাই, ২০২৬ (বাসস): রোটারি ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল এর উদ্যোগে শহরের পুরানবাজার হাফেজ মাহমুদা বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের মাঠে এই কর্মসূচি পালন করা হয়। এই বৃক্ষরোপণ কর্মসূচিতে ২ শতাদিক ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্য রাখেন রোটারি ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল এর প্রেসিডেন্ট রোটারিয়ান রাজিব মজুমদার, আইপিপি রোটারিয়ান আব্দুল্লাহ আল মামুন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানা নার্গিস, সাবেক প্রধান শিক্ষক, কাজী সুরাইয়া আক্তার, সিনিয়র রোটারিয়ান আমিনুল্ল্যাহ শেখ ও ক্লাবের জয়েন্ট সেক্রেটারি আবদুস সালাম আজাদ জুয়েল।
এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক মো. শফিকুর রহমান, মো. ওমর ফারুক, মো. ওয়াজিউল্ল্যাহ, শেখ ফরিদ, কাজী আইয়ুব খান, তপন কুমার দাস, শুভ শাহা, রুনা লায়লা, রমা রানী, মরিয়ম আক্তার, শামিমা আক্তার, ইকরামুল হক প্রমুখ।
ক্লাব প্রেসিডেন্ট তার বক্তব্যে বলেন, বাংলাদেশের মধ্যে অন্যতম রোটারি ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল দীর্ঘ ৩৭ বছর যাবৎ চাঁদপুরের নানাবিধ সামাজিক উন্নয়ন মূলক কাজে অংশগ্রহণ করে আসছে। বিশেষ করে চিকিৎসা, শিক্ষা, বিশুদ্ধ পানি, পুষ্টিকর খাবার, জনসচেতনতা সৃষ্টির কার্যক্রম, শিশুও মাতৃজনিত সেবা প্রধান, পরিবেশ রক্ষায় বনজ, ফলজ ও ওষুধি উৎপাদন বৃদ্ধির জন্য বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়ে থাকে। তারই অংশ হিসেবে আজ দুপুরে স্কুল শিক্ষার্থীদের হাতে গাছ তুলে দেওয়া হয়েছে।