বাসস
  ৩০ জুলাই ২০২৬, ১৯:০৮

বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন কমিটির সভা অনুষ্ঠিত

ছবি : বাসস

বরগুনা, ৩০ জুলাই, ২০২৬ (বাসস) : ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন উপলক্ষে জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা মৎস্য অফিসের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় জেলা প্রশাসক কার্যালয়ের পায়রা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা জিয়া উদ্দিন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক রুপ কুমার পাল।

সভায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন উপলক্ষে বরগুনায় বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, ও জেলেদের খাদ্য সামগ্রী বিতরণসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।